Posted by Tasnia Yousuf On Oct 25 , 2025
ভ্যানকট লিমিটেড-এর ৮ তলা এক্সপ্যানশন ভবন নির্মাণের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোনে (KEPZ)-অনুষ্ঠিত হলো পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল প্রকল্প “ভ্যানকট লিমিটেড-এর ৮ তলা এক্সপ্যানশন নির্মাণ প্রকল্প”-এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
২০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে, প্লট – ১৮-২০, সেক্টর – ৩, কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোনে (KEPZ) দোয়া ও তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত পরিচালক মহোদয়, এবং কনস্ট্রাকশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের সদস্যবৃন্দ। তাঁদের নেতৃত্ব ও অংশগ্রহণেই আমরা এই নতুন যাত্রার প্রথম পদক্ষেপটি দৃঢ়তার সঙ্গে নিতে পেরেছি।

এই প্রকল্প শুধুমাত্র একটি বিল্ডিং নির্মাণ নয়, এটি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন — মান, সময় ও দক্ষতার সমন্বয়ে টেকসই উন্নয়নের পথ তৈরি করা।পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সর্বদা বিশ্বাস করে যে, প্রতিটি নির্মাণ প্রকল্প একটি দায়িত্ব — যা শুধু স্থাপনা নয়, বরং বিশ্বাস ও ভবিষ্যৎ গড়ে তোলে।

দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিবৃন্দ প্রকল্পের সফলতা ও উন্নতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানিয়েছেন।