Posted by Tasnia Yousuf On Feb 07 , 2026
চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করলো উইকন প্রপার্টিজ প্রপার্টি এক্সপো ২০২৬।উইকন প্রপার্টিজ লিমিটেড-এর আয়োজনে এই ব্যতিক্রমধর্মী প্রপার্টি এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান সাদমান সাইকা সেফা। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উইকন শুকরানা গ্রাউন্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়—যা তিন দিনব্যাপী একটি প্রিমিয়াম লাইফস্টাইল ও স্মার্ট বিনিয়োগের যাত্রার সূচনা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ল্যান্ড ওনার জিয়া উদ্দীন চৌধুরী, ডিরেক্টর মোস্তফা আমিনুল ইসলাম, ডিরেক্টর ও চিফ আর্কিটেক্ট মাহাদী ইফতেখার, গ্রুপ সিওও মেজর (আর ই টি ডি.) মোঃ আমিনুল হক, চিফ বিজনেস অফিসার জিয়াউল হক লিমন সহ পিটুপি পরিবারের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, যা উইকন প্রপার্টিজ লিমিটেড -এর বিশ্বাসযোগ্যতা ও শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন। এক্সপোটি মূলত তাদের জন্য, যারা চট্টগ্রামে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে চান, নিরাপদ ও হালাল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট খুঁজছেন কিংবা ভবিষ্যৎমুখী আবাসন প্রকল্প সম্পর্কে সরাসরি পরামর্শ নিতে আগ্রহী।

৩০টি প্রিমিয়াম আবাসিক ও বাণিজ্যিক প্রজেক্ট প্রদর্শন করেছিল, যা আধুনিক জীবনধারা ও নিরাপদ রিয়েল এস্টেট বিনিয়োগের কথা মাথায় রেখে পরিকল্পিত ছিল। এক্সপোতে অংশগ্রহণকারী ভিজিটররা ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল প্রজেক্ট সম্পর্কে সরাসরি অন-সাইট কনসালটেশন গ্রহণ করেছিলেন এবং হালাল ও স্মার্ট ইনভেস্টমেন্ট সম্পর্কিত দিকনির্দেশনা পেয়েছিলেন।

২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই এক্সপোটি অনুষ্ঠিত হয়েছিল উইকন শুকরানা, ২০/C কে বি কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম।এ। শীতের আমেজকে আরও আনন্দময় করে তুলতে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত লাইভ মিউজিক ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব আয়োজন করা হয়েছিল, যা এক্সপোকে একটি পরিবারবান্ধব ও উৎসবমুখর পরিবেশে রূপ দিয়েছিল।

উইকন উইন্টার প্রপার্টি এক্সপো ২০২৬-এর মাধ্যমে উইকন প্রপার্টিজ লিমিটেড স্বাচ্ছন্দ্যের আবাসন, আস্থাভিত্তিক বিনিয়োগ এবং টেকসই কমিউনিটি গড়ার প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিল।