Posted by Tasnia Yousuf On Oct 22 , 0001
পিটুপি ফ্যামিলি সবসময় বিশ্বাস করে — একটি সফল প্রতিষ্ঠান শুধু প্রোডাক্ট বা সার্ভিস দিয়েই নয়, বরং দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ টিমের মাধ্যমেই তৈরি হয়। সেই লক্ষ্যেই আমরা আয়োজন করেছি এক অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ সেশন, “Training on Lead to Customer Conversion Techniques.
পুরো সেশনজুড়ে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ, জ্ঞান বিনিময় ও উদ্দীপনায় ভরপুর এক পরিবেশ। অংশগ্রহণকারীদের সক্রিয় ও আন্তরিক উপস্থিতি এই প্রশিক্ষণকে করেছে আরও তাৎপর্যপূর্ণ ও সফল। সবার উৎসাহ ও শেখার আগ্রহের জন্য পিটুপি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিশেষ কৃতজ্ঞতা জানাই মোহাম্মদ হাসান, কনসালট্যান্ট – পিটুপি ফার্নিচার-কে, যিনি তাঁর অমূল্য জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত উদারভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁর অভিজ্ঞতার আলো আমাদের কাজের ধরণে নতুন দিকনির্দেশনা দিয়েছে।
একই সঙ্গে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের চিফ বিজনেস অফিসার, রেজাউল হক (লিমন) স্যারকে, যার অনুপ্রেরণামূলক উপস্থিতি এবং দিকনির্দেশনা আমাদের প্রতিটি কর্মীর মধ্যে নতুন উদ্যম ও প্রেরণার সঞ্চার করেছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কেবল নতুন কিছু শিখিনি, বরং একসঙ্গে শেখার এবং এগিয়ে যাওয়ার মানসিকতাকেও আরও শক্তিশালী করেছি। আমরা বিশ্বাস করি —“Together we learn, together we grow.”
পিটুপি ফ্যামিলির প্রতিটি পদক্ষেপ এখন আরও আত্মবিশ্বাসী, আরও সমৃদ্ধ — একসাথে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে।