P2P MEDIA

পিটুপি ফ্যামিলির ইফতার মাহফিল: একতার এক সুন্দর প্রতিচ্ছবি

Posted by Tasnia Yousuf On Oct 05 , 2025

পিটুপি ফ্যামিলি আয়োজিত বিশেষ ইফতার মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে ২৭শে মার্চ ২০২৫ তারিখে, ফরচুন স্পোর্টস এরিনা।এই আয়োজনের মাধ্যমে পিটুপি পরিবার একত্রিত হয়েছিল রমজানের বরকতময় মুহূর্তগুলোকে ভাগাভাগি করার জন্য—ঐক্য, কৃতজ্ঞতা ও ভালোবাসার এক অনন্য পরিবেশে।

ইফতার মাহফিলের প্রতিটি মুহূর্ত ছিল সৌহার্দ্য ও কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।ইফতারে মেজবানের মনোমুগ্ধকর খাবার এবং আন্তরিক আতিথেয়তা সবাইকে এনে দেয় এক প্রশান্ত অনুভূতি।

এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ছিল পিটুপি ফ্যামিলির একতার প্রতীক—যেখানে সবাই একসাথে বসে রোজা ভাঙে, একসাথে দোয়া করে, আর একসাথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নেয়।রমজানের এই পবিত্র মাসে আমরা কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে এই সুন্দর মুহূর্তগুলো ভাগাভাগি করার সুযোগ দিয়েছেন।

Related Media