P2P MEDIA

এক নতুন অধ্যায়ের সূচনা — মুনিরা’স রেসিডেন্স

Posted by Tasnia Yousuf On Oct 10 , 2025

চট্টগ্রাম নগরীর কল্পোলোক আবাসিক এলাকায় অনুষ্ঠিত হলো পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের রেসিডেন্সিয়াল প্রকল্প “মুনিরা’স রেসিডেন্স (জি +৮ তলা নির্মাণ প্রকল্প)”-এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৫ অক্টোবর ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে, ব্লক – ডি, ৮৯ নং প্লট কল্পোলোক আবাসিক এলাকায় দোয়া ও তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত পরিচালক মহোদয়, এবং কনস্ট্রাকশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের সদস্যবৃন্দ। তাঁদের নেতৃত্ব ও অংশগ্রহণেই আমরা এই নতুন যাত্রার প্রথম পদক্ষেপটি দৃঢ়তার সঙ্গে নিতে পেরেছি।

এই প্রকল্প শুধুমাত্র একটি বিল্ডিং নির্মাণ নয়, এটি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন — মান, সময় ও দক্ষতার সমন্বয়ে টেকসই উন্নয়নের পথ তৈরি করা।পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সর্বদা বিশ্বাস করে যে, প্রতিটি নির্মাণ প্রকল্প একটি দায়িত্ব — যা শুধু স্থাপনা নয়, বরং বিশ্বাস ও ভবিষ্যৎ গড়ে তোলে।

দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিবৃন্দ প্রকল্পের সফলতা ও উন্নতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানান।

 

Related Media